আজকের এই আর্টিকেলটিতে আমরা WBCS Prelims 2023 History Question Paper সম্পর্কে আলোচনা করব। এই আর্টিকেল থেকে এই প্রশ্নগুলোর উত্তর (Answers) পেয়ে যাবে।
এটি WBCS Prelims 2023 History Question Paper টিউটোরিয়ালের প্রথম পর্ব (Part-1), আপনি আজকের আর্টিকেল থেকে এই প্রশ্নোত্তর গুলোর PDF টিও সংগ্রহ করতে পারবেন।

WBCS History Question Paper: Prelims, 2023
1) ভারতের প্রথম সংবাদপত্রের নাম – উত্তর:- বেঙ্গল গেজেট বা হিকিজ গেজেট বা হিকিজ বেঙ্গল গেজেট।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- বেঙ্গল গেজেট হল ভারতের প্রথম ইংরেজি পত্রিকা।
- এটি প্রতিষ্ঠা করেন জেমস অগাস্টাস হিকি, ১৭৮০ সালে কলকাতায়।
2) বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন?- উত্তর:- হাজী শরীয়তুল্লাহ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ফরাজী আন্দোলন ছিল মূলত ধর্মীয় আন্দোলন। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন হাজী শরীয়তুল্লাহ। তিনি ভারতকে দার উল হারব বা বিধর্মীদের দেশ বলেছিলেন। তার উদ্দেশ্য ছিল ভারতকে দার উল ইসলাম বা ইসলাম ধর্মের পুনর্জাগরণ ঘটানো।
- হাজী শরীয়তুল্লাহ এর মৃত্যুর পর তার পুত্র দুদুমিয়া বা মোহাম্মদ মহসিন ফরাজী আন্দোলনের নেতৃত্ব দেন। ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও এটি পরবর্তীকালে জমিদার, নীলকর ও ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনে রূপান্তরিত হয়।
3) 1889 এ যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন – উত্তর:- ডব্লিউ ওয়েডারবার্ন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- 1889 সালে মুম্বাইয়ে স্যার উইলিয়াম ওয়েডারবার্ন এর সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে ব্রিটিশ কমিটি শুরু হয়। এই অধিবেশনে 1889 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
- লন্ডনে প্রতিষ্ঠিত এই ব্রিটিশ কমিটির উদ্দেশ্য ছিল ব্রিটিশ জনগণের কাছে ভারতীয়দের সমস্যা ও দাবী দাওয়া গুলো তুলে ধরা।
4) ভাইকোম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল – উত্তর:- নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১৯২৪-২৫ খ্রিস্টাব্দে ত্রিবানকুর রাজ্যে ভাইকোম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় টি. কে মাধবনের নেতৃত্বে।
- ভাইকমরা ছিল নিম্ন জাতের, মন্দিরে প্রবেশ ছিল ভাইকোম সত্যাগ্রহ আন্দোলনের প্রধান লক্ষ্য।
5) ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয় – উত্তর:- 1818 খ্রিষ্টাব্দে।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- 1818 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়ার কাছে ঘুসুরিতে প্রথম আধুনিক সুতোকল স্থাপিত হয়।
- যদিও পর্যাপ্ত কাঁচামালের অভাবে সেই কারখানাটি শীঘ্রই বন্ধ হয়ে যায়।
6) কে পরপর ছয় বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন?- উত্তর:- আবুল কালাম আজাদ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- প্রাক স্বাধীনতা কালের ব্যক্তিদের মধ্যে একমাত্র আবুল কালাম আজাদ পরপর ছয় বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন।
- তিনি 1940 থেকে 1945 সাল টানা ছয় বছর কংগ্রেসের সভাপতি ছিলেন।
7) ষোড়শ মহাজনপদ এরমধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদ এর নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে – উত্তর:- মগধ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ ও নন্দ বংশের রাজাদের নেতৃত্বে মগধ একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়।
- এছাড়া মগধের উর্বর কৃষি জমি, খনিজ সমৃদ্ধ ভূমি (লোহা), শক্তিশালী সামরিক ব্যবস্থা ও ভৌগোলিক অবস্থান মগধ সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল।
8) মাত্র ৩৫ বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন, তিনি হলেন – উত্তর:- আবুল কালাম আজাদ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১৯২৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে আবুল কালাম আজাদ সবচেয়ে কম বয়সের সভাপতি হয়েছিলেন।
- এছাড়া প্রাক স্বাধীনতা কালে তিনি একমাত্র ব্যক্তি হিসেবে ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত টানা ছয় বছর কংগ্রেসের সভাপতি ছিলেন।
9) ১৮৮৬ সালে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব ছিল এই যে – উত্তর:- উপরের সবকটি (প্রশ্ন অনুসারে)
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ন্যাশনাল কনফারেন্স ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সংযুক্তি ঘটেছিল
- দাদাভাই নওরোজি এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন
- পন্ডিতপ্রবর রাজেন্দ্রলাল মিত্র এই অধিবেশনের সংবর্ধনা কমিটির সভাপতিত্ব করেছিলেন।
10) কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন?- উত্তর:- ঔরঙ্গজেব।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- মুঘল সম্রাট ঔরঙ্গজেব এর সম্পূর্ণ নাম হলো আবুল মোজাফফর মহিউদ্দিন মহম্মদ ঔরঙ্গজেব বাহাদুর আলমগীর বাদশাহ গাজী। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট।
- আলমগীর কথার অর্থ হলো বিশ্বজয়ী।
WBCS Prelims 2023 History Question Paper (Part-1):- Download PDF
আরোও পড়ুন:-
- December 2025 Monthly Current Affairs In Bengali (Part-1)
- April 2026 Monthly Current Affairs In Bengali (Part-1)
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন:
আশা করি, WBCS Prelims 2023 History Question Paper সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনি এই আর্টিকেলটি উপযোগী বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
2 thoughts on “WBCS Prelims 2023 History Question Paper With Answers (Part-1)”