আজকের এই আর্টিকেলটিতে আমরা April 2026 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB NTPC, Group-D, CHSL ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
এটি এপ্রিল, ২০২৬ সালের কারেন্ট অ্যাফেয়ার্স টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব (Part-2), আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।

Monthly Current Affairs: April, 2026
1) ১১ এপ্রিল সারা ভারতজুড়ে ‘ন্যাশনাল সেফ মাদারহুড ডে’ পালন করা হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২০০৩ সালে প্রথম ‘ন্যাশনাল সেফ মাদারহুড ডে’ পালন করা হয়েছিল।
- ‘ন্যাশনাল সেফ মাদারহুড ডে’ ২০২৬ এর এ বছরের থিম হলো – Equity In Maternal Healthcare: Leaving No Mother Behind
2) এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ ভারত মোট ১৭ টি পদক জয়লাভ করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রতিযোগিতাটি ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল কিরগিজস্তান এ অনুষ্ঠিত হলো।
- এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রতিযোগিতাটিতে শীর্ষস্থান অধিকার করেছে ইরান। ভারত এই প্রতিযোগিতাটিতে ২টি সোনা, ৬টি রুপো, ৯টি ব্রোঞ্জ পদক পেয়েছে।
3) ১২ এপ্রিল প্রয়াত হলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- গায়িকা আশা ভোঁসলে ২০০১ সালে ‘ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার’ এ ভূষিত হয়েছিলেন।
- ২০০৮ সালে ভারত সরকার এই কিংবদন্তি গায়িকাকে পদ্মবিভূষণ সম্মান দ্বারা সম্মানিত করেছিলেন।
4) সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ‘রেজিমেন্ট অফ আর্টিলারি’- সমুদ্র সাহস নামক গভীর সমুদ্র অভিযান শুরু করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১৩ এপ্রিল মুম্বাইয়ের মার্ভ থেকে এই গভীর সমুদ্র অভিযানের সূচনা করা হয়।
- এই অভিযানটিতে ২১ ফুট দীর্ঘ সিবার্ড শ্রেণীর বোট ব্যবহার করা হবে। এটি কঙ্কন উপকূল বরাবর ৫২০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করবে।
5) সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস ‘সিকিম সুন্দরী’ নামক একটি রেডিও স্টেশন চালু করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- সিকিমের দুর্গম ও উচ্চতায় অবস্থিত সীমান্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ভারতীয় সেনাবাহিনী এই রেডিও স্টেশন টি চালু করল।
- এই রেডিও স্টেশনটির ফ্রিকোয়েন্সি মডিউলেশন হল ৮৮.৪
6) সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের AI উদ্ভাবন কেন্দ্র ‘AIKAM’ অস্ট্রেলিয়ার ডিকিন ইউনিভার্সিটি সাথে মউ স্বাক্ষর করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই উদ্যোগটির মাধ্যমে ‘Aikam–Deakin Hub for Research in Intelligent Technology & Innovation’ (Aikam–DHRITI) নামক একটি যৌথ সেন্টার অফ এক্সেলেন্স গঠন করা হবে।
- এই উদ্যোগটির লক্ষ হল কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি, যুগান্তকারী গবেষণা।
7) সম্প্রতি ভারত ও উজবেকিস্তানের মধ্যে যৌথ সামরিক মহড়া ‘DUSTLIK 2026’ অনুষ্ঠিত হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত উজবেকিস্তানের নামাঙ্গান অঞ্চলের গুরুমসরাই ফিল্ড ট্রেনিং এরিয়াতে এই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল।
- ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর ৬০ জন সদস্য এই মহড়াটিতে অংশগ্রহণ করেছিল।
8) ইন্ডিয়া টেক অ্যানুয়াল ফান্ডিং রিপোর্ট ২০২৬ অনুযায়ী ভারত প্রযুক্তি খাতে অর্থায়নের দিক থেকে বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অর্জন করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- বৈশ্বিক মার্কেট ইন্টেলিজেন্স এবং স্টার্টআপ ডেটা প্ল্যাটফর্ম Tracxn দ্বারা এই রিপোর্ট প্রকাশ করা হয়। এই রিপোর্ট অনুযায়ী ভারতের প্রযুক্তি স্টার্টআপগুলো ২০২৫-২৬ অর্থবছরে মোট ১১.৭ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে।
- এই তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ইউনাইটেড কিংডম ও চীন।
9) ১০ এপ্রিল সারা বিশ্বজুড়ে ‘ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে’ পালন করা হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১০ এপ্রিল জার্মানির ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান জন্মদিবস উপলক্ষ্যে এই দিনটি ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হিসেবে পালন করা হয়।
- ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে এর ২০২৬ সালের থিম হল- Homeopathy For Sustainable Health
10) সম্প্রতি Paytm, UPI এর মাধ্যমে পেমেন্ট এবং কার্ডবিহীন ATM থেকে অর্থ উত্তোলনের জন্য বায়োমেট্রিক প্রমাণিকরণ ব্যবস্থা চালু করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ন্যাশনাল পেমেন্টস্ কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নির্দেশিকা অনুযায়ী বায়োমেট্রিক UPI এর লেনদেনের সর্বোচ্চ সীমা প্রতি লেনদেনে ৫০০০ টাকা এবং কার্ড বিহীন লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হলো প্রতি লেনদেনে ১০০০০ টাকা।
- কাস্টমাররা এখন ATM-গুলো থেকে কোনো প্রকার ডেবিট বা এটিএম কার্ড ছাড়াই নগদ টাকা তুলতে পারবে। এর জন্য Paytm অ্যাপের মাধ্যমে ATM স্ক্রিনের QR কোড স্ক্যান করে ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট বা UPI পিনের সাহায্যে টাকা তুলতে পারবে।
April 2026 Monthly Current Affairs In Bengali (Part-2):- Download PDF
আরোও পড়ুন:-
- April 2026 Monthly Current Affairs In Bengali (Part-1)
- 13th June 2026 Daily Current Affairs In Bengali With PDF
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন:
আশা করি, April 2026 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনি এই আর্টিকেলটি উপযোগী বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
2 thoughts on “April 2026 Monthly Current Affairs In Bengali (Part-2)”