আজকের এই আর্টিকেলটিতে আমরা April 2026 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB NTPC, Group-D, CHSL ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
এটি এপ্রিল, ২০২৬ সালের কারেন্ট অ্যাফেয়ার্স টিউটোরিয়ালের প্রথম পর্ব (Part-1), আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।

Monthly Current Affairs: April, 2026
1) সম্প্রতি TIME কর্তৃক প্রকাশিত বিশ্বের ‘১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ২০২৬’ এর তালিকায় তিনজন ভারতীয় স্থান অর্জন করেছেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- TIME কর্তৃক প্রকাশিত সেই তিনজন প্রভাবশালী ভারতীয় হলেন প্রযুক্তি ক্ষেত্রে সুন্দর পিচাই, বিনোদন জগতের জন্য রণবীর কাপুর, রন্ধন শিল্পী ও মানবিক কাজের জন্য বিকাশ খান্না।
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রেকর্ড ১৪ তম বারের জন্য এই তালিকায় জায়গা করে নিলেন।
2) ভারত সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলো চীন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২০২৬ সালের এপ্রিল মাসে ভারত সরকার এই তথ্য প্রকাশ করেছিল।
- এই তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত ও চীন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৫১.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
3) সম্প্রতি মেঘালয় সরকার খাসি ও গারো এই দুটি ভাষাকে সেই রাজ্যের সরকারি ভাষা হিসেবে অনুমোদন দিল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই পদক্ষেপটি ২০০৫ সালের মেঘালয় রাজ্য ভাষা আইন কে বাতিল করে নেওয়া হয়েছে।
- মেঘালয় রাজ্যের রাজ্যপাল চন্দ্রশেখর এইচ. বিজয়শঙ্করের অনুমোদনের পর ‘মেঘালয় সরকারি ভাষা অধ্যাদেশ, ২০২৬’ আইনের মাধ্যমে খাসি ও গারো ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হল।
4) ২০২৬ সালের এপ্রিল মাসে ইনফোসিস, কার্লোস আলকারাজ কে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- কার্লোস আলকারাজ হলেন স্পেন দেশের একজন পেশাদার টেনিস খেলোয়াড়।
- ইনফোসিস তাদের টোপাজ প্ল্যাটফর্মের মাধ্যমে কার্লোস আলকারাজ ও তাদের কোচিং টিমের জন্য AI ভিত্তিক অ্যানালিটিক্স এবং ব্যক্তিগত পারফরম্যান্স অ্যাপ্লিকেশন তৈরি করবে। এছাড়া ইনফোসিস ও কার্লোস আলকারাজ ফাউন্ডেশন যৌথভাবে বিভিন্ন প্রযুক্তি ভিত্তিক সামাজিক উন্নয়নের কাজে অংশগ্রহণ করবে।
5) সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক রাজস্থান মহাসড়ক আধুনিকীকরণের জন্য ২২৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুমোদন দিল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১০ এপ্রিল ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস এই ঋণের অনুমোদন দিয়েছে।
- এই প্রকল্পটির মাধ্যমে রাজস্থান এর ৮০০ কিলোমিটার মহাসড়কের মান উন্নয়ন করা হবে।
6) ১৪ এপ্রিল সারা বিশ্ব জুড়ে ‘বিশ্ব কোয়ান্টাম দিবস ২০২৬’ পালন করা হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২০২২ সালে প্রথম বিশ্ব কোয়ান্টাম দিবস পালন করা হয়েছিল।
- বিশ্ব কোয়ান্টাম দিবস ২০২৬ এর থিম হলো – Shaping The Quantum Workforce
7) সম্প্রতি সামুদ্রিক স্থানিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওড়িশা রাজ্য, ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চ এর সাথে মউ স্বাক্ষর করলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই উদ্যোগটি ভারত-নরওয়ে Indo-Ocean Partnership এর একটি অংশ। এর উদ্দেশ্য হলো উড়িষ্যা রাজ্যের ব্লু ইকোনোমি বা সামুদ্রিক অর্থনীতিকে শক্তিশালী করা। এই উদ্যোগের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা হবে।
- ওড়িশা রাজ্য স্থানিক পরিকল্পনা বাস্তবায়নের দ্বিতীয় পর্যায়ে প্রথম রাজ্য হিসেবে অংশগ্রহণ করল। এই উদ্যোগটির প্রথম পর্যায়ে অংশগ্রহণ করেছিল পুদুচেরি ও লাক্ষাদ্বীপ।
8) সম্প্রতি Visa, এইচডিএফসি (HDFC) ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে FIFA World Cup 2026 Pixel Credit Card চালু করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে বিখ্যাত ফুটবলার মাইকেল ওয়েন এর উপস্থিতিতে এই কার্ডটি চালু করা হয়।
- এই ভিসা ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করে ব্যবহারকারীরা ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর ম্যাচের ট্রিপ ও এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ জিতে নিতে পারবে।
9) সম্প্রতি ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানী এন. আলিম ইউসুফ WWF (ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার) এর জাতীয় পুরস্কার ২০২৬ এ ভূষিত হলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এন. আলিম ইউসুফ কেরালার মালাবার বোটানিক্যাল গার্ডেনের একজন গবেষক।
- তিনি Neophyte ID নামক AI চালিত মোবাইল অ্যাপ তৈরির জন্য এই পুরস্কার পেয়েছেন। এর মাধ্যমে কেরালার আক্রমণাত্মক উদ্ভিদ প্রজাতি (Invasive) শনাক্ত করা সম্ভব।
10) সম্প্রতি ভারত ও জার্মানি কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক লোগো উন্মোচিত করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ভারতের পররাষ্ট্র মন্ত্রক সচিব বিক্রম মিস্ত্রি ও জার্মানির স্টেট সেক্রেটারি ডক্টর গেরা আন্দ্রেয়াস ফন গেয়ার এর যৌথ সভাপতিত্বে ভারত জার্মানি ফরেন অফিস কনসালটেশনে এটি উন্মোচন করা হয়। স্মারকটিতে ভারত ও জার্মানির জাতীয় পতাকার রং এর সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে।
- এই দুই দেশ ভবিষ্যতে প্রযুক্তি, বাণিজ্য, সবুজ শক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।
April 2026 Monthly Current Affairs In Bengali (Part-1):- Download PDF
আরোও পড়ুন:-
- WBCS Prelims 2023 History Question Paper With Answers (Part-1)
- April 2026 Monthly Current Affairs In Bengali (Part-2)
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন:
আশা করি, April 2026 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনি এই আর্টিকেলটি উপযোগী বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
2 thoughts on “April 2026 Monthly Current Affairs In Bengali (Part-1)”