আজকের এই আর্টিকেলটিতে আমরা 13th June 2026 Daily Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB NTPC, Group-D, CHSL ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।

Daily Current Affairs: 13th June, 2026
1) চামড়া ও জুতো শিল্পে গুণমান ও দক্ষতা উন্নয়ন করতে QCI এবং FDDI মউ স্বাক্ষর করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- QCI (The Quality Council of India) এবং FDDI (The Footwear Design and Development Institute) এর মধ্যে এই মউ স্বাক্ষর এর ফলে আগ্রা, চেন্নাই, কানপুর এর মত জুতা শিল্প কেন্দ্রগুলো লাভবান হবে।
- এই মউ স্বাক্ষর এর মাধ্যমে জুতো শ্রমিকদের দক্ষতা উন্নয়নের জন্য একটি বহুস্তরীয় মূল্যায়ন ও শংসাপত্রের কাঠামো তৈরি করা হবে।
2) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভারতের উদ্ভাবন ও স্টার্টআপ ইকোসিস্টেমকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ‘ভারত ইনোভেটস’ নামক ডকুমেন্টস প্রকাশ করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই উপলক্ষে ভারত ইনোভেটস স্টার্টআপ কম্পেন্ডিয়াম ও গবেষণালব্ধ প্রকল্প সংকলন প্রকাশ করা হলো।
- এই ডকুমেন্টসে ১২০টি উচ্চ সম্ভাবনাময় ভারতীয় স্টার্টআপ ও ভারতের IIT এর মত বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলির গবেষণালব্ধ বিভিন্ন প্রকল্প লিপিবদ্ধ রয়েছে।
3) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ১৪ জুন যৌথভাবে ভারত ইনোভেটস ২০২৬ এর উদ্বোধন করবেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১৪ জুন থেকে ১৬ জুন ফ্রান্সের নিস শহরে ভারত ইনোভেটস ২০২৬ এর আয়োজন করা হচ্ছে।
- এই অনুষ্ঠানে ১২০ টি উচ্চ সম্ভাবনাময় ভারতীয় স্টার্টআপ ও IIT এর মত সংস্থাগুলোর গবেষণালব্ধ বিভিন্ন প্রকল্প এই অনুষ্ঠানে তুলে ধরা হবে যা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আকর্ষণ করবে।
4) India AI মিশন Varya নামক ভিডিও স্টোরি তৈরির AI লঞ্চ করলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- India AI মিশনের সহায়তায় ‘অবতার’ নামক একটি AI ভিত্তিক কোম্পানি Varya নামক এই ভিডিও স্টোরি তৈরির AI তৈরি করেছে।
- এই উদ্যোগ ভিডিও এআই-কে সাশ্রয়ী, সহজলভ্য এবং প্রাসঙ্গিক করে তুলতে সাহায্য করবে।
5) ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ‘খাদি ইন্ডিয়া’- স্বধা নামক ওয়েলনেস ওয়ের কালেকশন চালু করবে।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের (KVIC) চেয়ারম্যান শ্রী মনোজ গোয়েল স্বধা নামক এই ওয়েলনেস ওয়ের কালেকশন এর উদ্বোধন করবেন।
- এই ওয়ের কালেকশনটি তৈরি করেছে সেন্টার অফ এক্সিলেন্স ফর খাদি (CoEK)
6) প্রসিদ্ধ শুটিং খেলোয়াড় যশপাল রানা মারা গেলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- তিনি ১৯৯৭ সালে ভারত সরকার দ্বারা পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন এবং ১৯৯৪ সালে অর্জুন পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিলেন।
- তিনি তার জীবনকালে ১৫ টি কমনওয়েলথ গেমস মেডেল, ৮ টি এশিয়ান গেমস মেডেল জিতেছিলেন।
7) সম্প্রতি নতুন দিল্লিতে ১৩ তম ব্রিকস আরবানাইজেশন ফোরাম আয়োজিত হল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ব্রিকস আরবানাইজেশন ফোরাম ২০২৬ এর থিম হল – Cities for People: BRICS Cooperation for Inclusive and Resilient Urban Futures
- এই ফোরামের উদ্দেশ্য হল টেকসই নগর পরিকল্পনা, ডিজিটাল প্রযুক্তির অন্তর্ভুক্তি করন, সাশ্রয়ী মূল্যে আবাসন, জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরির মাধ্যমে শহর গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করা।
8) গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ এ ভারত ১২৭ তম স্থান অর্জন করলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এই তালিকা প্রকাশ করে।
- এই তালিকা অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইসল্যান্ড, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড।
9) গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস ২০২৬ এর রিপোর্ট অনুযায়ী ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার অনুমান করা হয়েছে ৬.৬%
গুরুত্বপূর্ণ তথ্য:-
- বিশ্বব্যাংক দ্বারা গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট প্রকাশ করা হয়।
- অভ্যন্তরীণ গ্রাহক চাহিদা ও সরকারের কৌশলগত বিনিয়োগ
10) গ্লোবাল চেস লিগ ২০২৬ এর চতুর্থ সংস্করণ ভারতের বেঙ্গালুরু শহরে অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- গ্লোবাল চেস লিগ ২০২৬ এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে।
- এই প্রতিযোগিতাটির আয়োজক হল FIDE ও টেক মাহিন্দ্রা। এই প্রতিযোগিতাটির পুরস্কার মূল্য হল ১০ লক্ষ মার্কিন ডলার।
13th June, 2026 Daily Current Affairs In Bengali:- Download PDF
আরোও পড়ুন:-
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির খবর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন:
আশা করি, 13th June 2026 Daily Current Affairs In Bengali সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি আপনি এই আর্টিকেলটি উপযোগী বলে মনে করেন, তাহলে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।
1 thought on “13th June 2026 Daily Current Affairs In Bengali With PDF”